চট্টগ্রামে শুরু হলো ৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: ৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে চট্টগ্রামে।

thai foods

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের আয়োজনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চট্টগ্রাম রাইফেলস ক্লাবে ৩৯তম জাতীয় টেবিল টেনিস (সিনিয়র ও জুনিয়র) চ্যাম্পিয়নশিপ শুরু হয় গত ২২ জুলাই (শনিবার)।

৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

পুরো অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন
সিজেকেএস টেবিল টেনিস কমিটির চেয়ারম্যান ও সিজেকেএস সহ সভাপতি মো. হাফিজুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ সভাপতি খন্দকার হোসেন মুনির (সুমন)।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্পন্সর প্রতিষ্ঠান পোলার আইসক্রীমের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. মহিউদ্দিন চৌধুরী, সিজেকেএস সহ সভাপতি এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মশিউর রহমান চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক শাহজাদা আলম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীর, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা আবুল হাসেম, সৈয়দ আবুল বশর, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, হারুন আল রশিদ, রেখা আলম চৌধুরী, রেজিয়া বেগম ছবি, হারুন অর রশিদ, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, কামাল উদ্দিন, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের নির্বাহী সদস্য লায়ন আসিফ আহমেদ মৃধা, সাইফুল আলম বাপ্পি, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, তানভীর আহমেদ চৌধুরী, আনোয়ারুল ইসলাম, মাহমুদুর রহমান মাহবুব, আকতারুজ্জামান, ফারুকজ্জামান, এ.এস.এম. সাইফুদ্দিন চৌধুরী, তিমির বরণ চৌধুরী, প্রবীন কুমার ঘোষ, এনামুল হক, লুৎফুল করিম সোহেল, রায়হান উদ্দিন রুবেল, আনজুমান আরা বেগম, জাহেদ হোসেন, সাইফুল আলম খান, সৈয়দ নুর নবী লিটন, আবু জাহেদ, জাফর ইকবাল, কাজী মো. জসিম উদ্দিন, মোহাং সোলায়মান, সিজেকেএস টেবিল টেনিস কমিটির সম্পাদক মো. হারুন রশিদ, যুগ্ম সম্পাদক সনজিব কুমার সেন, সদস্য ডা. মানস চৌধুরী, গাজী লোকমান হাসান চৌধুরী প্রমুখ।

এবারের প্রতিযোগিতায় পাঁচটি বিভাগ, ২৮টি জেলা, তিনটি সার্ভিসেস ও একটি বিশ্ববিদ্যালয় দল অংশ নিচ্ছে।

পাঁচ বিভাগ হচ্ছে–খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও সিলেট। সার্ভিসেস দলগুলো হচ্ছে– বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একমাত্র বিশ্ববিদ্যালয় হচ্ছে–বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ২৩০ জন খেলোয়াড় চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। এর মধ্যে পুরুষ ১১৩ জন, মহিলা ৪৩ জন, বালক ৪৬ জন ও বালিকা ২৮ জন। প্রতিযোগিতা শেষ হবে ২৯ জুলাই।

খখ/মো মি

আগেচট্টগ্রাম নগরীতে ১৮টি আবাসিক হোটেলের লাইসেন্স বাতিল চেয়েছেন ওসি কোতোয়ালী
পরে“২৭ তারিখের সমাবেশ ঘিরে আ. লীগের পক্ষ থেকে সংঘাতের আশঙ্কা নেই”-ওবায়দুল কাদের