রেলওয়ের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: রেল খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

thai foods

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী এবং ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান টনি ব্লেয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান টনি ব্লেয়ারকে বলেছেন, বাংলাদেশ রেলওয়ে খাতের উন্নয়নে ব্রিটিশ সহযোগিতা পেলে খুশি হবে।

প্রেস সচিব জানান, বৈঠকে টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আগামী দিনে বাংলাদেশের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশা করা যায়।’

শেখ হাসিনা বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে সরকার তথ্য যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

এ সময় রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

খখ/মো মি

আগেতারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের মামলার রায় ২ আগস্ট
পরেএসএসসি ও সমমানের পরীক্ষায় ফল প্রকাশ: পাসের হার ৮০.৩৯