সদরঘাটে প্রায় ১৩ ভরি চোরাই স্বর্ণালংকার উদ্ধার, কাজের মেয়েসহ গ্রেপ্তার ২

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া ১২ ভরি ৯ আনা ১ রতি স্বর্ণালংকার উদ্ধার করেছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসার কাজের মেয়ে শারমিন আক্তার ও মনির উদ্দিন নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

thai foods

গত ৩ সেপ্টেম্বর পৌনে ৫টার সময় চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানা এলাকা থেকে আসামীকে গ্রেফতার ও চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামীরা হলেন শারমিন আক্তার কলি (২২) কক্সবাজার জেলার মহেশখালী থানার শাপলাপুর মৌলভী কাটা, মিঠাছড়ি, এবাদুত বাপের বাড়ীর মোঃ আনোয়ারের মেয়ে। মোঃ মনির উদ্দিন (৩২), কক্সবাজার জেলার মহেশখালী থানার মাতারবাড়ীর উত্তর রাজঘাট সালাউদ্দিনের বাপের বাড়ীর মোক্তার আহম্মদের ছেলে।

এবিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার অতনু চক্রবর্তী।

এসি অতনু চক্রবর্তী বলেন, গত ৩১ আগস্ট সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরী রোডস্থ কে.এম ড্রিমল্যান্ড টাওয়ারের ৪র্থ তলার বাসা থেকে কাজের মেয়ে প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়। পরে  ‘টিম সদরঘাট’ অভিযান চালিয়ে ৩ সেপ্টেম্বর সীতাকুন্ড থেকে ২ আসামীকে গ্রেফতার ও চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে।

পুলিশ জানায়, গত ৩১ আগস্ট বিকাল সাড়ে ৩টার সময় মামলার বাদী তার ছেলে-মেয়েদের নিয়ে তার রুমের দরজায় তালাবদ্ধ করে হাঁটার উদ্দেশ্যে বাসার বাইরে যায়। ওই সময় বাসায় কাজের মেয়ে শারমিন আক্তার কলি ও বাদীনির অসুস্থ শাশুড়ি ছিলেন। হাঁটাহাটি শেষে বিকাল সাড়ে ৫টার সময় বাদীনি তার ছেলে-মেয়েদের নিয়ে বাসায় ফিরে দেখে কাজের মেয়ে শারমিন বাসায় নেই। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করে তাকে খোঁজার চেষ্টা করেও পাওয়া যায়নি।

পরে বাদীনি তার রুমে তালা খুলে দেখেন যে, রুমে থাকা কাঠের আলমারী খোলা এবং আলমারীতে থাকা মালামাল গুলো এলোমেলো অবস্থায় ছড়ানো ছিটানো। আলমারীতে রাখা ২১.৫ ভরি স্বর্ণালংকার (যার আনুমানিক মূল্য ২০ লাখ ৪২ হাজার টাকা) নাই।

এব্যাপারে সদরঘাট থানায় একটি চুরির মামলা দায়েরের পর ‘টিম সদরঘাট’ অভিযান চালিয়ে চুরি যাওয়া ১২ ভরি ৯ আনা ১ রতি স্বর্ণালংকারসহ বাসার কাজের মেয়ে শারমিন আক্তারসহ ২ জন আসামীকে গ্রেপ্তার করে।

এব্যাপারে সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম রাব্বানী বলেন, আসামি শারমিন আক্তার কলি (২২) ও মনির উদ্দিন আজ ৪ সেপ্টেম্বর ম্যাজিস্ট্রেট এর কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

উদ্ধার হওয়া ১২ ভরি ৯ আনা ১ রতি স্বর্ণালংকারের মধ্যে রয়েছে – ১টি স্বর্ণের চেইন (যার ওজন ৩ ভরি ৬ আনা ৪ রতি) ১টি স্বর্ণের হাতের ব্যাচলেট, (যার ওজন সাড়ে ১০ আনা), ⁡ ১টি স্বর্ণের নেকলেস, (যার ওজন ১ভরি ৮আনা ১রতি), ১টি স্বর্ণের চেইন (যার ওজন ১৫ আনা ৪রতি), ৪জোড়া স্বর্ণের কানের দুল (যার ওজন ১ভরি ১২ আনা), ১টি স্বর্ণের চেইন (লেদন) (যার ওজন ১৫ আনা), ৬টি স্বর্ণের আংটি (যার ওজন ৩ ভরি ৫ আনা ৪ রতি)।

অভিযান টিমে ছিলেন এসআই নিদর্শন বড়ুয়া, এএসআই সাজু প্রতাপ দাশ, এএসআই মোঃ মঞ্জুর হাসান ও এএসআই রাজীব রুদ্র।

খখ/মো মি

আগেশারদীয় দুর্গাপূজায় ৪ দিনের সরকারি ছুটি দাবি জন্মাষ্টমী উদযাপন পরিষদের
পরে“নির্বাচনের ট্রেন কারও জন্য অপেক্ষা করবে না”-ড. হাছান মাহমুদ