খাসখবর চট্টগ্রাম ডেস্ক: বঙ্গবন্ধু টানেলে ফের দুর্ঘটনা ঘটল। বঙ্গবন্ধু টানেলে প্রবেশের সময় সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (১০ নভেম্বর) সকালে টানেল রোডের পতেঙ্গা প্রান্তের ওয়াই জংশনের আগে এ দুর্ঘটনা ঘটে।
টোল বক্স এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত বাস যাত্রীর নাম আবুল হোসেন। তার বাড়ি সাতকানিয়া উপজেলায়। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, বাসটি বঙ্গবন্ধু টানেল হয়ে আনোয়ারা প্রান্তে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় এক বাসযাত্রীর মৃত্যু হয়।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর আহত বাসযাত্রীদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করে থানায় রাখা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ গিয়ে বাসটি পরিত্যক্ত অবস্থায় পেয়েছে। আমরা ধারণা করছি গাড়ির ‘চালক ঘুমে’ ছিলেন। ওই অবস্থায় গাড়িটি আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে যায়।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নরুল আলম আশেক বলেন, ‘আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছে।’
খখ/মো মি


