খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল চারটার দিকে মেরিনার্স সড়কের ওমর আলী স’মিলের সামনে চাক্তাই খালের প্রবেশ মুখ থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ছৈয়দ আমিন (২১) বান্দরবানের লামা থানার ডুলাহাজারা রইগারঝিরি গ্রামের মো. ছৈয়দ নুরের ছেলে,
এবং সোহেল (১৯) নাইক্ষ্যংছড়ি থানার বাইশারী ইউনিয়নের কাগজীখোলা গ্রামের আলী হোসেনের ছেলে।
এবিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম ওবায়েদুল হক বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা কুমিল্লা সীমান্ত থেকে গাঁজা এনে চট্টগ্রামে বিক্রি করতেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া কোতোয়ালি থানার এসআই মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে মেরিনার সড়কের চাক্তাই খালের প্রবেশ মুখ এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, জব্দ করা গাঁজা কুমিল্লার সীমান্ত এলাকা থেকে কিনে চট্টগ্রাম মহানগরীতে বিক্রির জন্য এনেছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
খখ/মো মি


