সীতাকুণ্ডে ২২শ পিস ইয়াবাসহ দুই তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে ২ হাজার ২শ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

thai foods

গ্রেফতার হওয়া জাফর আলী (৪০) সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুরের মৃত আব্দুল আজিজের ছেলে। তার সহযোগী আব্দুল মান্নান প্রকাশ মনা (৩৮) ফকিরহাট এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

গত ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের রেলওয়ে দিঘির পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার করার লক্ষ্যে অবস্থান করার খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জাফর আলী ও আব্দুল মান্নানকে আটক করা হয়। জাফরের দেহ তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ
(ওসি) কামাল উদ্দিন বলেন, গ্রেফতার জাফর সীতাকুণ্ডের ত্রাস মোহাম্মদ আলীর সেকেন্ড ইন-কমান্ড। তার বিরুদ্ধে চাঁদাবাজি, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা আছে। আব্দুল মান্নানের বিরুদ্ধে থানায় ৩টি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

খখ/মো মি

আগে“নির্বাচনে কোনো সংঘর্ষ-মারামারি দেখতে চাই না”-শেখ হাসিনা
পরেঅনিয়ম-কারচুপি ও দখলদারিত্ব প্রতিহত করার নির্দেশ সিইসির