চট্টগ্রামে ১৪০০ ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন কেসিদে রোড এলাকা থেকে ১ হাজার ৪০০ ইয়াবা ট্যাবলেটসহ ইয়াছমিন আরা (৪৫) ও শাহানা আক্তার (২৮) নামের দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

thai foods

১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) দিনগত রাত সোয়া ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া নারী ইয়াবা কারবারি শাহানা আক্তার মহেশখালী থানাধীন মাঝের ডেইল গ্রামের আব্দুল আমিনের স্ত্রী এবং ইয়াছমিন আরা কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের ফজলুল হকের স্ত্রী।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ওবায়দুল হক জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ‘টিম কোতোয়ালি’ গোপন সংবাদের ভিত্তিতে কেসিদে রোড এলাকা থেকে দুই নারী মাদক কারবারিকে ১ হাজার ৪০০ ইয়াবাসহ গ্রেফতার করে। পরে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।

খখ/মো মি

আগেতুচ্ছ ঘটনায় চট্টগ্রামে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২
পরেজার্মানিতে শেখ হাসিনা-জেলেনস্কির বৈঠক