দেশে মোট ভোটার ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার

thai foods

খাসখবর নির্বাচন ডেস্ক: দেশে মোট ভোটারের সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ হালনাগাদ শেষে দেশে ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জনে।

thai foods

শনিবার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি জানিয়েছেন, চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন।
মহিলা পাঁচ কোটি ৯৭ লাখ চার হাজার ৬৪১; এবং ৯৩২ জন হিজড়া ভোটার রয়েছেন।

এর আগে হালনাগাদ শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়। তালিকা অনুযায়ী গত বছরের ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত তালিকার চেয়ে ভোটার বেড়েছে ২৬ লাখ ৯৮ হাজার ৭২০ জন।

তালিকা অনুযায়ী, এক বছরে পুরুষ ভোটার বেড়েছে ১৬ লাখ ৯৮ হাজার ৮৬৩ জন, গত বছর পুরুষ ভোটারের সংখ্যা ছিল ছয় কোটি চার লাখ ৪৫ হাজার ৭২৪।

নারী ভোটার বেড়েছে ৯৯ হাজার ৭৬২ জন, গত বছর নারী ভোটারের সংখ্যা ছিল পাঁচ কোটি ৮৭ লাখ চার হাজার ৮৭৯ জন। বেড়েছে হিজড়া ভোটারও, ভোটার ছিল ৮৩৭ জন। সব মিলিয়ে এ বছর ভোটার বেড়েছে দুই দশমিক ২৬ শতাংশ।
ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

কিন্তু গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় যথাসময়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন।
এর আগে গত ২১ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। খসড়া তালিকায় মোট ভোটার সংখ্যা ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন ছিল।

এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি ২০২৩ সালের হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। সে সময় হালনাগাদে যুক্ত হয়েছিল ২০ লাখ ৮৬ হাজার ভোটার। ওই তালিকার পর দাবি আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ২ মার্চ ভোটার দিবসে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হলো।

খখ/মো মি

আগে“বেইলি রোডের বহুতল ভবনে আগুনে ৪৩ জনের মৃত্যু”-স্বাস্থ্যমন্ত্রী
পরেচট্টগ্রামের বাক‌লিয়ায় গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার