“জনসাধারণকে কারফিউ মেনে সেনাবাহিনীকে সহযোগিতার অনুরোধ”-আইএসপিআর

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: দেশের চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরায় অবনতি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

thai foods

রোববার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, দেশে চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় রোববার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।

একদিনে সংঘর্ষে নিহত ১৪ পুলিশ, আহত ৩০০
সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ
জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে।

আইএসপিআর আরও জানায়, এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

খখ/মো মি

আগে২৮ থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা
পরেএকদিন এগিয়ে সোমবারই ‘মার্চ টু ঢাকা’