অপারেশন ডেভিল হান্ট: চান্দগাঁও থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার ৩ আসামি গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সিএমপি’র চান্দগাঁও থানার অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘন্টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

thai foods

গ্রেফতার আসামীরা হলেন মোঃ আবু তাহের, মামুনুর রশিদ ও মোঃ ওসমান গনি।

এবিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন।

পুলিশ জানায়, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ ফয়সাল, এসআই নুরুল হাকিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আজ ২০ ফেব্রুয়ারি সকাল পৌনে ৭টার সময় চান্দগাঁও থানাধীন এলাকায় ‍পৃথক পৃথক অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার (চান্দগাঁও থানার মামলা নং-১১) আসামী মোঃ আবু তাহের (৪৫), মামুনুর রশিদ (৫৩), ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামি (চান্দগাঁও থানার মামলা নং-১৫,) মোঃ ওসমান গনি (৫০) গ্রেফতার করা হয়।

খখ/মো মি

আগেচান্দগাঁও থানার অভিযান: ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেফতার
পরেএকুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা