আনোয়ারা থানার ওসির নাম ভাঙিয়ে ফ্রিজ, স্মার্ট টিভি ও সিলিং ফ্যান হাতিয়ে নেওয়া প্রতারক সুমন গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা থানার ওসির নাম ভাঙিয়ে ইলেকট্রনিক্সের দোকান থেকে ফ্রিজ, স্মার্ট টিভি ও সিলিং ফ্যান হাতিয়ে নেওয়া প্রতারক মো. সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

thai foods

সোমবার (৩০ জুন) বিকেলে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন বলুয়ার দীঘির পশ্চিম পাড়ের হাজী খায়ের মোহাম্মদ কলোনির ৩১ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ওয়ালটনের ১৭৬ লিটারের একটি ফ্রিজ, একটি সিঙ্গার ব্র্যান্ডের সিলিং ফ্যান এবং পটিয়া থানা এলাকা থেকে সিঙ্গার ব্র্যান্ডের একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগীদের অভিযোগের পর আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশ প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের ধারাবাহিকতায় প্রতারক মো. সুমনকে কোতোয়ালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওসি পরিচয়ে প্রতারণার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এর সাথে আর কেউ জড়িত আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযান অব্যাহত রয়েছে।’

এর আগে গত ২৭ জুন (শুক্রবার) সকালে আনোয়ারা থানার ওসি পরিচয় দিয়ে পশ্চিম বৈয়াগ আল-মদিনা ইলেকট্রনিক্স থেকে একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি এবং দুটি সিলিং ফ্যান এবং বটতলী শাহ আমানত ইলেকট্রনিক্স থেকে একটি ফ্রিজ আত্মসাৎ করে প্রতারকচক্র।

ভুক্তভোগীরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত আনোয়ারা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে এবং অবশেষে অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করা হয়।

খখ/মো মি

আগেবাহরাইনকে ৭ গোলে হারালো বাংলাদেশ
পরে৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১৬৯০ জন