দলমত–নির্বিশেষে সবাই মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

Oplus_131072
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দলমত–নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

thai foods

আজ শনিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।

বহু বছর পর দেশের মাটিতে ঈদ উদ্‌যাপন করতে পেরে প্রধানমন্ত্রী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। দেশের মানুষ ভবিষ্যতে আরও শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ঈদ উদ্‌যাপন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণ যে বাংলাদেশ দেখতে চায়, সেই প্রত্যাশিত দেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাবে। এ লক্ষ্য পূরণে দেশের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার দেশগঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে এগিয়ে যাবে।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দলমত–নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি ২০২৪ সালের ছাত্র-জনতার গণতান্ত্রিক আন্দোলনে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। শেষে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান প্রধানমন্ত্রী।

খখ/মো মি

আগেইরানের নতুন সর্বোচ্চ নেতা জীবিত না মৃত— নিশ্চিত নন ট্রাম্প
পরেজামালপুরের দেওয়ানগঞ্জের ব্রহ্মপুত্র নদের ভাসমান সেতু ভেঙে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ ৫