চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকার ১ নম্বর জেটি ঘাট সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।

thai foods

সোমবার (৮ জুন) দুপুর পৌনে ১টার দিকে স্থানীয় মাঝিরা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে নৌ-পুলিশকে খবর দেন। পরে নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

খখ/মো মি

আগেফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা