খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া পথের হাটের বড়দিঘীর পাড় ব্রাহ্মণপাড়ায় ভিটে-বাড়ি দখলের চেষ্টার ঘটনা ঘটেছে। দখলদারদের সশস্ত্র হামলায় গুরুতর জখমপ্রাপ্ত সমিরন চক্রবর্তীসহ আহত হয়েছেন ৫ জন।
ঘটনাটি ঘটেছে ২৩ জুন সকাল ১০টায় পথের হাটের বড়দিঘীর পাড় ব্রাহ্মণপাড়ায়।

এ ঘটনায় গুরুতর আহত সমিরন চক্রবর্তীর স্ত্রী পপি চক্রবর্তী বাদী হয়ে মোবিনুল হক গংয়ের ৫ জনকে আসামি করে রাউজান থানায় একটা এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, পথের হাটের বড়দিঘীর পাড়স্থ মওলানা মনির আহমদ বাড়ির মোবিনুল হক গং দীর্ঘ দিন যাবৎ ব্রাহ্মণপাড়ার সমিরন চক্রবর্তীর ভিটে-বাড়ি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছিল। প্রতিবারই প্রতিরোধে ব্যর্থ হয়েছে ভিটে-বাড়ি জোরপূর্বক দখলের চেষ্টা।
একই ভাবে গত ২৩ জুন (মঙ্গলবার) সকাল আনুমানিক ১০টার সময় মোবিনুল হক গং সশস্ত্র অবস্থায় সমিরন চক্রবর্তীর ভিটে-বাড়ি জোরপূর্বক দখল করতে আসলে তারা প্রতিরোধ করে। এতে মোবিনুল হক গং (রফিকুল ইসলাম, আছিয়া বেগম, আজিজুল হক ও রোকেয়া বেগম) সশস্ত্র হামলা করে সমিরন চক্রবর্তীকে মারাত্মক জখম করে। এছাড়াও দখলকারীদের হামলার শিকার হয়ে আহত হয়েছেন সমিরন চক্রবর্তীর স্ত্রী পপি চক্রবর্তী (মামলার বাদী), তার ভাই বিধান চক্রবর্তী, বিধান চক্রবর্তীর স্ত্রী রুম্পা চক্রবর্তী, তাদের দুই ভাইয়ের ছেলে।
খখ/মো মি


