চট্টগ্রামের হাটহাজারী মদুনাঘাট তদন্ত কেন্দ্রের এসআই মাসুক মিয়ার সম্মাননা স্মারক অর্জন 

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী মডেল থানাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই মোহাম্মদ মাসুক মিয়া পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা লাভ করেছেন।

thai foods
বক্তব্য রাখছেন এসআই মোহাম্মদ মাসুক মিয়া

শনিবার (৪ জুলাই) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম।

সম্মাননা স্মারক

এতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।

সম্মাননা গ্রহণ করে এসআই মোহাম্মদ মাসুক মিয়া বলেন, “পুলিশ সবসময় জনগণের বন্ধু। ন্যায়, নীতি ও আইনের প্রতি আনুগত্য বজায় রেখে মানুষের সেবা করাই আমাদের দায়িত্ব। এই সম্মাননা আমাকে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।”

এসআই মোহাম্মদ মাসুক মিয়া দায়িত্ব পালনকালে হারিয়ে যাওয়া ৫০০টির বেশি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়াসহ বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসা অর্জন করেছেন। এ প্রসংগে তিনি বলেন, দেশের মানুষের সেবায় নিজেকে সবসময় উৎসর্গ করতে প্রস্তুত রয়েছেন।

উদ্ধারকৃত মোবাইল

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার মকবুলপুর গ্রামের কৃতি সন্তান এসআই মোহাম্মদ মাসুক মিয়া ইতিপূর্বে  পিবিআই, গোয়েন্দা সংস্থা (ডিবি),  জাতিসংঘ মিশন কঙ্গো ও সুদানে সুনামের সাথে দাযিত্ব পালন করেছেন।

খখ/মো মি

আগেপঞ্চম বিয়ের সাড়ে তিন মাস পরই মা হলেন অভিনেত্রী সুস্মিতা!
পরেবিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, কোয়ার্টার ফাইনালে স্পেন