মরক্কোকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স

thai foods

খাসখবর খেলা ডেস্ক: বিশ্বকাপ জয়ের মিশনে আরেকটি দৃঢ় পদক্ষেপ নিল ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে আফ্রিকার শক্তিশালী দল মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা জয়ের ধারা বজায় রেখে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দিদিয়ে দেশমের শিষ্যরা। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোলের সুযোগ নষ্ট করলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় ফ্রান্স।

thai foods

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স।

তবে মরক্কোর সংগঠিত রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয় এমবাপ্পে-দেম্বেলেদের। প্রথমার্ধে পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেননি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় ফ্রান্স।
কিলিয়ান এমবাপ্পের গোল ও অ্যাসিস্টে ভর করে ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২–০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। এই হারের মধ্য দিয়ে টানা ৩৪ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডের ইতি ঘটল আফ্রিকার দলটির।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় দিদিয়ের দেশমের দল। প্রথমার্ধে পেনাল্টি পেলেও সেটি কাজে লাগাতে পারেননি ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তাঁর নেওয়া শট দারুণ দক্ষতায় রুখে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। ফলে বিরতিতে গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে দুই দল।

বিরতির পর অবশ্য আক্রমণের গতি আরও বাড়ায় ফ্রান্স। ম্যাচের ৬০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক বাঁকানো শটে জালের ঠিকানা খুঁজে নেন এমবাপ্পে। এই গোলে এগিয়ে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গোলের ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন উসমান ডেম্বেলে। এমবাপ্পের তৈরি করা সুযোগ থেকে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর শট রক্ষণভাগকে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় মরক্কোর জালে। এরপর বাকি সময় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে ২–০ গোলের জয় নিশ্চিত করে ফ্রান্স।

এই জয়ে টানা আরেকটি বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। অন্যদিকে মরক্কোর দীর্ঘ ৩৪ ম্যাচের অপরাজিত থাকার দুর্দান্ত যাত্রা থামল ফরাসিদের বিপক্ষে। সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ হবে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল।

খখ/মো মি

আগে“ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানালেন শেখ হাসিনা”-রয়টার্স
পরেসরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, বরখাস্ত ৫ কর্মকর্তা-কর্মচারী