১৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে ভারতের সঙ্গে স্থলসীমান্ত!

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ আগামী ১৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে ভারতের সঙ্গে স্থলসীমান্ত।করোনাভাইরাস মহামারিকে কেন্দ্র করে ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের সময়সীমা আরও বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

thai foods

পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ মে পর্যন্ত সীমান্ত বন্ধ থাকার কথা থাকলেও সেটি আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ জুন পর্যন্ত ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ থাকবে।

শনিবার (২৯ মে) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।

সূত্র জানায়, ‘ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ নিয়ে বৈঠকে শনিবার(২৯ মে) সিদ্ধান্ত হয়েছে, আরও ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধের মেয়াদ বলবৎ থাকবে।’

বৈঠকে চাঁপাইনবাবগঞ্জের সোনামুখী বন্দর নিয়ে বাংলাদেশিদের ভারত থেকে ফেরা বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। তাই আপাতত সোনামুখী বন্দর নিয়ে বাংলাদেশিদের দেশে ফেরা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তবে ওই বন্দর দিয়ে এখন পর্যন্ত মাত্র ৮৮ জন ফিরেছেন। সবাই ওখানে কঠোর কোয়ারেন্টিনে রয়েছেন।

উল্লেখ্য, ভারতের করোনার পরিস্থিতি খারাপ হওয়ায় গেলো ২৬ এপ্রিল দেশটির স‌ঙ্গে ১৪ দি‌নের জন্য সকল ধরণের স্থল-সীমান্ত বন্ধ ক‌রে বাংলা‌দেশ। ত‌বে দেশ‌টি‌তে আটকাপড়া বাংলা‌দে‌শি নাগ‌রিক‌দের ম‌ধ্যে যা‌দের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চে‌য়ে কম ছিলো তা‌দের ১৪ দি‌নের বাধ্যতামূলক কোয়া‌রেন্টাইনের শ‌র্তে দে‌শে ফেরার সু‌যোগ করে দেওয়া হয়।

খখ/মো মি

আগেমিরসরাইয়ে মুক্তিযোদ্ধা শাহজাহান হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার
পরেসাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪০তম মৃত্যুবার্ষিকী