দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতলো চেলসি!

thai foods

খাসখবর খেলা ডেস্ক➤ দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতলো চেলসি।পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে জিতে নেয় এ শিরোপা। ২০১২ সালে নিজেদের প্রথম চ্যাম্পিয়নস লীগ জেতা চেলসির দ্বিতীয় শিরোপা এটি।

thai foods

ধারাটা পালটানো আর সম্ভব হলো না ম্যানচেস্টার সিটির পক্ষেও। এই শতাব্দীতে এসে নতুন দলকে প্রথমবারে ফাইনালে উঠেই চ্যাম্পিয়নস লীগ জিততে দেখা যায়নি। সর্বশেষ সাতবার নতুন কোনো দল যখন চ্যাম্পিয়নস লীগের ফাইনালে উঠেছে, সবাই হেরেছে। পেপ গার্দিওলার ম্যান সিটিও পারল না। তারাও হারলো!

পোর্তোর দ্রাগাও স্টেডিয়ামে আজ(৩০ মে) ’অল ইংলিশ ফাইনালে’ সিটিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতে উৎসবের রঙে রাঙালো টমাস টুখেলের চেলসি। ২০১২ সালে নিজেদের প্রথম চ্যাম্পিয়নস লীগ জেতা চেলসির দ্বিতীয় শিরোপা এটি।

আর চেলসির কোচ টমাস টুখেলের প্রথম! গত মৌসুমে নেইমার-এমবাপ্পের পিএসজিকে নিয়ে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে উঠেও বায়ার্ন মিউনিখের সঙ্গে পেরে ওঠেননি। এরপর ঘটনাচক্রে ডিসেম্বরে পিএসজি থেকে বরখাস্ত হয়েছিলেন। এসেছিলেন চেলসিতে। এখানে এসে ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়নস লীগও জেতা হয়ে গেল তাঁরসেটির। এসেছেও কী দারুণ ঢংয়ে! বলের দখল ম্যানচেস্টার সিটিরই বেশি ছিল, সেটি হয়তো অনুমিতই ছিল। কিন্তু ম্যাচজুড়ে সিটির আক্রমণভাগকে দমিয়ে রাখা চেলসিই বরং সুযোগ পেয়েছে বেশি। শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিলো ৪২ মিনিটে কাই হাভার্টজের গোল!

গত মাসে যখন নিশ্চিত হয়েছিল চেলসি আর ম্যানচেস্টার সিটি ফাইনালে খেলছে, তারপর ঘরোয়া লীগে-কাপে দুবার মুখোমুখি হয়েছিল এদুই দল। দুবারই জিতেছে চেলসি। আজও ব্যতিক্রম হলো না।

সেই দুই ম্যাচে যেভাবে খেলেছে চেলসি, আজও প্রায় একই স্টাইলে খেলেছে। রক্ষণ সামলে রেখে পাল্টা আক্রমণে উঠেছে। ৪২ মিনিটে গোলটিও সেভাবেই এসেছে। মাঝমাঠে প্রায় বাঁ দিকের টাচলাইন থেকে সিটি বক্সের দিকে থ্রু বাড়িয়েছিলেন চেলসির ম্যাসন মাউন্ট। সিটির দুই সেন্টারব্যাকের ফাঁক গলে বক্সের দিকে দৌড়াতে থাকা হাভার্টজের পায়ে পড়ে বল।

এগিয়ে আসা সিটি গোলকিপার এদেরসনকে ফাঁকি দিতে গিয়ে প্রথম চেষ্টায় পারেননি হাভার্টজ। কিন্তু বল এদেরসনের গায়ে লেগে একটু সামনে হাভার্টজের গতিপথেই গিয়ে পড়ে। ফাঁকা পোস্টে বল জড়াতে আর ঝামেলা হয়নি জার্মান এ ফরোয়ার্ডের।শেষমেশ নির্ধারিত সময় শেষে যা হওয়ার তাই হলো!

খখ/মো মি

আগেসাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪০তম মৃত্যুবার্ষিকী
পরে৬ জুন পর্যন্ত বাড়লো চলমান লকডাউন