৬ জুন পর্যন্ত বাড়লো চলমান লকডাউন

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন (বিধিনিষেধ) আগামী ৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এ বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

thai foods

আজ রবিববার (৩০ মে) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে সব রকমের গণপরিবহন চলবে বলেও জানানো হয়।
এছাড়া হোটেল-রেস্তোরাঁ ও খাবার দোকানসমূহে আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা দেওয়ার সুযোগ রাখা হয়।

এর আগে গত ২৩ মে বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। সেই হিসেবে আজ চলমান লকডাউন (বিধিনিষেধ) শেষ হওয়ার কথা ছিল।

সারাদেশে গত ৫ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সাতদিনের বিধিনিষেধ আরোপ করা হয়। সেই বিধিনিষেধ আরও দুদিন চলার পর ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ শুরু হয়।
পরে সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন চলাচল ঈদ পর্যন্ত বন্ধ ছিল। পরে ২৪ মে থেকে গণপরিবহন চলার অনুমতি দেওয়া হয়।

তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় বিধিনিষেধের মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় ২৮ এপ্রিল আবারও বিধিনিষেধ বাড়িয়ে করা হয় ৫ মে পর্যন্ত। এরপর গত ৩ মে মন্ত্রিপরিষদের বৈঠকে আবারও বিধিনিষেধ বাড়িয়ে ১৬ মে এবং পরবর্তীতে তা ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। সেই লকডাউন (বিধিনিষেধ) আরও এক সপ্তাহ বাড়ছে।

খখ/মো মি

আগেদ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতলো চেলসি!
পরে‘জিয়াউর রহমান হত্যার রাজনীতির জন্মদাতা’- ড.হাছান মাহমুদ