আরও ৭ জেলায় লকডাউন জারি

জেলাগুলো হলো- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ি, মাদারিপুর ও গোপালগঞ্জ
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ ২২ জুন থেকে দেশের আরও ৭ জেলায় লকডাউন জারি হচ্ছে।

thai foods

করোনাভাইরাসের বিস্তার রোধে মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে দেশের ৭ জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী বুধবার (৩০ জুন) রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সোমবার (২১ জুন) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। জেলাগুলো হলো- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ি, মাদারিপুর ও গোপালগঞ্জ।

মন্ত্রীপরিষদ সচিব জানান, পণ্যবাহী যান ছাড়া এসময় সকল যান চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে অন্য জেলার প্রশাসনরা চাইলে সেই সমস্ত জেলায় লকডাউন দিতে পারবেন।

খখ/মো মি

আগেশুরু হয়েছে ফাইজারের টিকাদান কর্মসূচি
পরে৪৪তম বিসিএসের সার্কুলার চলতি বছরই