করোনায় শনাক্ত ছাড়ালো ৪ হাজারে, মৃত্যু ৭৮

সর্বোচ্চ ঢাকা বিভাগেই মারা গেছেন ২৩ জন
thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে করোনায় দুই মাস পর ফের ৪ হাজার ছাড়ালো শনাক্তের সংখ্যা।দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৬২৬ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৩৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জনে।

thai foods

সোমবার (২১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ৮২৭ জন।

এই সময়ে ২৪ হাজার ৫০৯টি নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৫৭টি। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৯.২৭ শতাংশ।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫২৮ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।

এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২৬ টি, জিন এক্সপার্ট ৪৬টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৩৫৬টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ৫০৯টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৫৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬৩ লাখ ৫১ হাজার ৭৯১টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৯ দশমিক ২৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৩ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

মারা যাওয়াদের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগেই ২৩ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, খুলনায় ১৪ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৯ জন ও ময়মনসিংহ বিভাগে ১জন মারা গেছেন। এদের মধ্যে ৬ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৯ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৭ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। এদের মধ্যে ৫৬ জন পুরুষ ও ২২ জন নারী।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১ হাজার ৮১৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৭৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৫৯ হাজার ৩০৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ২৭ হাজার ৩৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩১ হাজার ২৬৭ জন।

খখ/মো মি

আগে‘নারীর ছোট পোশাক পরার কারণেই পাকিস্তানে ধর্ষণ বাড়ছে’-ইমরান খান
পরেলক্ষ্মীপুর-২ আসনে এমপি নির্বাচিত হলেন আওয়ামী লীগের নুর উদ্দিন চৌধুরী নয়ন