‘দেশে একজন মানুষও থাকবে না গৃহহীন’-প্রধানমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বস্তিবাসীদের ফ্ল্যাট দিলেন প্রধানমন্ত্রী
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঢাকায় নির্মিত ফ্ল্যাট এবং বস্তিবাসীদের জন্য মিরপুরে নির্মিত স্বল্প ভাড়াভিত্তিক ফ্ল্যাট উদ্বোধন ও হস্তান্তর করেছেন।

thai foods

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। বস্তিবাসী যদি গ্রামে ফিরতে চাইলে তাদের ভূমিসহ ঘর দেওয়া হবে।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্ল্যাটগুলো হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আজিমপুর সরকারি কলোনি, মিরপুর ৬ নম্বর সেকশন, মালিবাগ এবং মতিঝিলে ২ হাজার ৪৭৪টি ফ্ল্যাট সংবলিত ৫টি আবাসন প্রকল্প এবং বস্তিবাসীদের জন্য মিরপুরে নির্মিত ৩০০টি ভাড়াভিত্তিক ফ্ল্যাট উদ্বোধন ও হস্তান্তর করা হয়।

এছাড়া, অনুষ্ঠানে মাদারীপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্মিত সমন্বিত অফিস ভবন ও উদ্বোধন করেন তিনি। সরকার প্রধান আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মূল আনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী এ সময় মুজিববর্ষে দেশের সব গৃহহীনকে অন্তত একটি ঘর প্রদানে তাঁর অঙ্গীকার পুণর্ব্যক্ত করেন এবং বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ, যে দেশের প্রত্যেকটি মানুষ সুন্দর ও উন্নত জীবন পাবেন।’

‘কিন্তু, আমি জানি জাতির পিতা বেঁচে থাকলে দেশ স্বাধীন হওয়ার ১০ বছরের মধ্যেই দেশের মানুষ উন্নত জীবন পেত। প্রত্যেকটি গ্রাম এবং ওয়ার্ড-ইউনিয়ন পর্যায় পর্যন্ত উন্নত হতো। সে কাজটাই আমরা এখন করে যাচ্ছি,’ যোগ করেন তিনি।

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে কয়েকজন বস্তিবাসীর মাঝে ফ্লাটের বরাদ্দপত্র হস্তান্তর করেন।

খখ/মো মি

আগে১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকার ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ
পরে১০ আগস্ট পর্যন্ত বাড়লো লকডাউন, সব খুলবে ১১ আগস্ট