দেশে করোনা টিকাগ্রহীতার সংখ্যা ২ কোটি  ৮৯ হাজার ১০৭ জন

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ২ কোটি ৮৯ হাজার ১০৭ জন। সারাদেশে গেল ১১ আগস্ট পর্যন্ত ২ কোটি ৮৯ হাজার ১০৭ জনকে টিকা দেওয়া হয়েছে।

thai foods

এরমধ্যে ১ কোটি ৫০ লাখ ২৩ হাজার ১৬২ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫০ লাখ ৬৫ হাজার ৯৪৫ জন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

এতে বলা হয়েছে, টিকাগ্রহীতাদের মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২ হাজার হাজার ১৭০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৭ লাখ ৭০ হাজার ৭৪৮ জন।

টিকাগ্রহীতাদের মধ্যে ফাইজারে প্রথম ডোজ নিয়েছেন ৫০ হাজার ২৫৫ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩২ হাজার ৪৭৯ জন। সিনোফার্মের টিকার প্রথম ডোজ পেয়েছেন ৬ লাখ ৯৪ হাজার ৯৪৮ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ লাখ ৫৩ হাজার ৯২৪ জন।

আর মডার্নার টিকার প্রথম ডোজ পেয়েছেন ২২ লাখ ১১ হাজার ৭৮৯ জন। এদিন মডার্নার টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮ হাজার ৭৯৪ জন।

খখ/মো মি

আগেতথ্যমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের উপহাইকমিশনার
পরেকরোনায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে ড্যাব চট্টগ্রাম ও জিয়াউর রহমান ফাউন্ডেশন