করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। বুধবার (১৮ আগস্ট) বিকেল সোয়া ৪টার পর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তিনি টিকা নেন।

thai foods

এদিকে খালেদা জিয়া হাসপাতালে পৌঁছালে দলের নেতাকর্মী ও সাংবাদিকরা ভিড় করে। ভিড়ের কারণে খালেদা জিয়াকে গাড়ি থেকে নামানো হয়নি। গাড়িতে বসিয়েই তাকে করোনার টিকা দেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্নার তৈরি করোনা ভাইরাসের টিকা পেয়েছেন খালেদা জিয়া।

এর আগে ১৯ জুলাই একই হাসপাতালে প্রথম ডোজের টিকা নেন খালেদা জিয়া। গত ১২ জুলাই খালেদা জিয়া টিকার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেন। ১৮ জুলাই তার টিকার এসএমএস আসে।

খখ/মো মি

আগে‘বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে’-শেখ হাসিনা
পরেকরোনায় ১দিনে ১৭২ জনের মৃত্যু, শনাক্ত ৭২৪৮