কলকারখানায় কর্মরত শ্রমিক ও তাদের পরিবারকে ভ্যাকসিনের আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ মহামারী করোনাভাইরাসের টিকার দুই ডোজের মধ্যকার সময় কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

thai foods

টিকার দুই ডোজের মধ্যে ব্যবধান আরও কমিয়ে আনা যায় কিনা সে ব্যাপারে চিন্তা-ভাবনা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্য অনেক দেশে আমাদের দেশের থেকে কম সময়ে সেকেন্ড ডোজ দিচ্ছে। টিকার দুই ডোজের মধ্যে ব্যবধান কমিয়ে আনা যায় কিনা সে ব্যাপারেও বিশেষ নির্দেশনা দিয়েছেন।

শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৩ আগস্ট) মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি গণভবন থেকে এবং মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভিডিও কনফারেন্সের সাহায্যে ভার্চুয়ালি এই বৈঠকে অংশ গ্রহণ করেন। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল গার্মেন্টস ফ্যাক্টরি ও অন্যান্য কলকারখানায় কর্মরত শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদেরও ভ্যাকসিন প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষতে নির্দেশ দিয়েছেন।

একইসঙ্গে দুই ডোজ ভ্যাকসিন প্রদানের মাঝের যে সময় তা কমিয়ে আনা যায় কিনা সে ব্যাপারেও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

মন্ত্রী পরিষদ সচিব বলেন, সকল গার্মেন্টস ফ্যাক্টরি ও অন্যান্য কলকারখানায় কর্মরত শ্রমিকদেরকে ভ্যাকসিন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রী নিজেও এটা কনফার্ম করেছেন তিনি দেখবেন। কারণ, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন শুধু শ্রমিক নয় তাদের পুরো পরিবারকে ভ্যাকসিন দেয়া হবে।

খখ/মো মি

আগেসিএমপির চকবাজার থানার এএসআই সেলিম সরকারের বিরুদ্ধে স্ত্রী-সন্তানকে অস্বীকারের অভিযোগ!
পরেকরোনায় মৃত্যু কমেছে, মৃত্যু ১১৭, শনাক্ত ৫৭১৭