করোনায় মৃত্যু ও শনাক্ত নিম্নমুখী, মৃত্যু ১০২, শনাক্ত ৪৬৯৮

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে দিন দিন করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। করোনায় মৃত্যু ও শনাক্ত নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ১০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ হাজার ৭২৯ জনে।

thai foods

বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ১৬৭ জনের নমুনা পরীক্ষা করা হলে ৪ হাজার ৬৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জন।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আট হাজার ৩১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮৯ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।
এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৬টি, জিন এক্সপার্ট ৫৪টি, র্যাপিড অ্যান্টিজেন ৫৯৯টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩৪ হাজার ১৬৭টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ১১১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৭ লাখ ৮৮ হাজার ৭৬৫টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৭ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ শতাংশ ২৮ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৮ হাজার ৩১৪ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৩ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১০২ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১০ জন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে দুইজন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন এক হাজার ৩৮৯ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ৫০ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৫৯ হাজার ৯৯৩ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৯৬ হাজার ৯৭৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৬৩ হাজার ১৭ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫২ জন ও মহিলা ৫০ জন। যাদের মধ্যে বাসায় একজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৮ জন, বরিশাল বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে ৪ জন ও ময়মনসিংহ বিভাগে ৫ জন মারা গেছেন।

খখ/মো মি

আগেশিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো ১১ সেপ্টেম্বর পর্যন্ত
পরে‘আমার মৃত্যুভয় নেই,- শেখ হাসিনা