খাসখবর বিনোদন ডেস্ক➤ বলিউডের বেশকিছু সফল ছবির নায়িকা,জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বিয়ে করতে যাচ্ছেন। ফের এমনটি শোনা যাচ্ছে বলিউড পাড়ায়।
বর আর কেউ নন-শ্রদ্ধার দীর্ঘ দিনের প্রেমিক রোহান শ্রেষ্ঠ। রোহান শ্রেষ্ঠ পেশায় একজন প্রতিষ্ঠিত ফ্যাশন ফটোগ্রাফার।
গুঞ্জন রয়েছে ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠের সঙ্গে নাকি শিগগিরই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন ‘সাহো’খ্যাত এই অভিনেত্রী।
বেশ কয়েক বছর ধরে তারা প্রেম করছেন। তাদের সম্পর্কের বিষয়টি পারিবারিকভাবেও মেনে নেওয়া হয়েছে।
একটি ভারতীয় সংবাদমাধ্যমকে শ্রদ্ধার মাসতুতো ভাই (খালাতো ভাই) অভিনেতা প্রিয়াঙ্ক শর্মাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘এই ব্যাপারে এখন কোনো মন্তব্য করতে চাই না। তবে যদি জিজ্ঞাসা করেন, শ্রদ্ধার বিয়ের জন্য মুখিয়ে আছি কি না, বলব অবশ্যই। বিয়ে তো ভালো ব্যাপার। মুখিয়ে থাকার মতোই একটি অনুষ্ঠান’।
জানা গেছে, রোহানের বাবা রাকেশ শ্রেষ্ঠা শ্রদ্ধার সঙ্গে ছেলের সম্পর্কের বিষয়টি মেনে নিয়েছেন।
এক সাক্ষাৎকারে রোহনের বাবা রাকেশ শ্রেষ্ঠা জানান, শক্তি কাপুরের কন্যার সঙ্গে তাঁর ছেলের বন্ধুত্ব বহু বছরের। তাঁরা কলেজে একসঙ্গে পড়াশোনা করতেন। রাকেশের কথায়, ‘‘দু’জনেই নিজের নিজের পেশাদার জীবনে যথেষ্ট উন্নতি করেছে। দু’জনেই প্রাপ্ত বয়স্ক। যদি রোহন-শ্রেষ্ঠা স্থির করে যে তারা একসঙ্গে থাকবে, তা হলে বুঝতে হবে, অনেক ভেবেচিন্তেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। রোহন এবং শ্রদ্ধা বিয়ে করলে আমি খুশি মনে সমস্ত দায়িত্ব পালন করব। আপত্তি করার কোনও জায়গাই নেই। দুজনেই কর্মজীবনে ভালো করছেন, তাই বিয়ের বিষয়টি মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
কিন্তু কবে শ্রদ্ধা ও রোহানের চার হাত এক হচ্ছে, সে বিষয়ে কেউ এখনো মুখ খোলেননি।
রোহান শ্রেষ্ঠ
একজন প্রতিষ্ঠিত ফ্যাশন ফটোগ্রাফার। নানা সময় তিনি বলিউডের নামী তারকাদের ছবি তুলেছেন। ২০১৯ সালে প্রথমে রোহান ও শ্রদ্ধার সম্পর্কের বিষয়টি সামনে আসে, তারা বিয়ে করছেন বলেও তখন গুঞ্জন ছড়ায়।
২০১৯ সাল থেকে খ্যাতনামী চিত্রগ্রাহক রোহন শ্রেষ্ঠার সঙ্গে প্রেম বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। বলি-পাড়ার খবর, খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন তাঁরা। শ্রদ্ধার মাসতুতো ভাই অভিনেতা প্রিয়াঙ্ক শর্মা এবং মাসি অভিনেত্রী পদ্মিনী কোহ্লাপুরের উত্তরে সেই সন্দেহ আরও জোরালো হয়েছে।
অন্য দিকে পদ্মিনী বিয়ের কথা শুনে খানিক অবাক হলেও বলেছে, ‘বিয়ে হলে অবশ্যই সবাই জানতে পারবে।’
বেশ কিছু মাস ধরে শোনা যাচ্ছে, রোহন-শ্রদ্ধার সম্পর্ক আগের থেকে অনেক বেশি পোক্ত হয়েছে। তার পর থেকেই তাঁদের বিয়ে নিয়ে কানাঘুষো শুরু হয়েছে।
শ্রদ্ধা কাপুর ও রোহান শ্রেষ্ঠের চার হাত কখন এক হচ্ছে তা সময়ই বলে দেবে।
খখ/মো মি


