দেশে ১৬১ ইউপি ও ৯ পৌরসভায় নির্বাচন ২০ সেপ্টেম্বর

thai foods

খাসখবর নির্বাচন ডেস্কঃ করোনা মহামারির মধ্যেই আগামীকাল(২০ সেপ্টেম্বর) সোমবার স্থগিত ১৬১ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯ পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। শনিবার মধ্যরাতেই শেষ হয়েছে সব ধরণের প্রচার-প্রচারণা।

thai foods

নির্বাচনে পরিবেশ শান্তিপূর্ণ রাখতে মাঠে নেমেছে র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিয়োজিত রয়েছে প্রতি কেন্দ্রে ২২ জনের ফোর্স।

গত ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউপির তফসিল ঘোষণা করা হয়েছিল। কোভিড-১৯ পরিস্থিতির কারণে ভোট স্থগিত করা হয়। পরে ভোটের তারিখ পুনর্নিধারণ করে ২১ জুন করা হয়। তবে সীমান্তবর্তী এলাকায় কোভিড-১৯ পরিস্থিতির অবনতি হওয়ায় ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়।

গত ২১ জুন বাকি ২০৪টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে স্থগিত ১৬৭টি ইউপির মধ্যে ১৬১ ইউপিতে সোমবার ভোট হবে।

খখ/মো মি

আগেদেশে এসেছে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা
পরেতৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয়!