৪ মাস পর করোনায় সর্বনিম্ন মৃত্যু ২১ জন, শনাক্ত ৯৮০

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ চার মাস পর করোনায় সর্বনিম্ন মৃত্যু হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে, যা চার মাস পর সর্বনিম্ন। এর আগে গত ২৬ মে ১৭ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৪১৪ জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৯৮০ জন।

thai foods

রবিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ২২১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জনে।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮২০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৪৫টি, জিন এক্সপার্ট ৫৩টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৫৪৫টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২১ হাজার ৭৭৫টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ২২১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯৬ লাখ ১৯ হাজার ১৫০টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ১৩ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৩১২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২১ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছে।

মারা যাওয়াদের মধ্যে ৭ জন পুরুষ ও ১৪ জন নারী। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে দুইজন, খুলনা বিভাগে একজন, সিলেট বিভাগে তিনজন, ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩২৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৯৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৭৯ হাজার ৭৭৩ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ৩৭ হাজার ১৬৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪২ হাজার ৭২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

খখ/মো মি

আগে২৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে আবারও গণটিকা কার্যক্রম!
পরে‘বিএনপিও খালি কলসির মতো বেশি বাজছে’-ড. হাছান মাহমুদ