ছেলে ঈশানকে সাথে নিয়ে স্বামীর সাথে কালীপুজো উদযাপন নুসরাতের!

thai foods

খাসখবর বিনোদন ডেস্ক➤ দুই মাস বয়সী ঈশানের প্রথম কালীপুজো, উদযাপন না করলে কী হয়? তাই ঈশানের মা-বাবা দুজনই ছেলেকে নিয়ে উৎসবমুখর পরিবেশে পালন করলেন কালীপুজো। সন্তানের মা কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত শাখা-পলা বা কপালের লাল সিঁদুর পরে স্বামী-সন্তানের সাথে ম্যাচকরা বেগুনি রংয়ের শাড়ীতে সেজেছিলেন তিনি। আর মা-বাবার সঙ্গে ম্যাচিং পোশাকে সেজে সামনে এলো ঈশান। 

thai foods

গত ২৬শে অাগস্ট মা হয়েছিলেন তৃণমূলের তারকা সাংসদ, নায়িকা নুসরত জাহান। ছেলের নাম রাখেন ঈশান। কিন্তু ছেলের বয়স দুই মাস পার হলেও তাকে আড়ালেই রেখেছেন তিনি। এবার  কালীপুজোর মা-বাবার সঙ্গে ম্যাচিং পোশাকে সেজে সামনে এলো ঈশান।

কালীপুজোর এই বিশেষ দিনেই ছেলেকে প্রথমবার প্রকাশ্যে আনলেন নুসরত জাহান। নুসরাতের মা হওয়া নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি। যদিও বিতর্ককে কোনওদিনই গায়ে মাখেন না এই টালিউড সুন্দরী। কালীপুজোর দিন ২মাসের ঈশানের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন তিনি।

জন্মের পর থেকে ঈশানের ঝলক দেখবার জন্য চাতক পাখির মতো বসেছিল নুসরাত ভক্তরা। কিন্তু নায়িকার সাফ কথা ছিল, ‘বাবা চাইলে তবেই ছেলের দেখা মিলবে’। সুতরাং যশের অনুমতি নিয়েই এদিন ইনস্টাগ্রামে ঈশানের ছবি পোস্ট করলেন নুসরাত। ছবিতে দেখা গেল মায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে খুদে ঈশান। এক মাথা চুল তার,কিন্তু ছেলের মুখ অবশ্য আড়ালেই দেখেছেন নতুন মা।

বেগুনি রঙা শাড়িতে সেজেছেন নুসরাত, যশের পরনে বেগুনি পঞ্জাবি আর সাদা চোসতা। ঈশানও বাবার পঞ্জাবির সঙ্গে একদম ম্যাচ করা পোশাক পরেছে।

ঈশানের এই ছবির ক্যাপশনে নুসরাত লেখেন, ‘হ্যাপি দিওয়ালি’। এই ছবি নুসরাত ভক্তদের দিওয়ালি যে অনেকটা হ্যাপি করে দেবে তা বলবার অপেক্ষা রাখে না। পাশাপাশি আজকের দিনটা যশ ভক্তদের জন্যও খুব খাস। ৮ বছর আগে আজকের দিনেই শুরু হয়েছিল ‘বোঝে না সে বোঝে না’র সফর।

এদিন নুসরাতের হাতের শাখা-পলা বা কপালের লাল সিঁদুরও কারোর নজর এড়ায়নি। মুখে কিছু না বললেও আকারে-ইঙ্গিতে নায়িকা বুঝিয়ে দিচ্ছেন যশের সঙ্গে বিয়ের পর্বটা সত্যিই সেরে ফেলেছেন তিনি। অতঃপর যশ-নুসরাত পুত্র ঈশান এলেন প্রকাশ্যে, মা কালীর কৃপায়।

খখ/মো মি

আগেকক্সবাজারে আটকেপড়া পর্যটকদের চট্টগ্রাম পৌঁছে দিচ্ছে পুলিশ
পরেরোববার থেকে চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহণ চলবে