সাতকানিয়ায় ৯ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক➤ নয় বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবদুল মালেক নামে এক মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ। অভিযুক্ত মালেক উত্তর পুরানগড় লতাবুনিয়া ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক।

thai foods

বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেন।

ওসি আনোয়ার হোসেন বলেন, ভিকটিমের মায়ের কাছ থেকে অভিযোগ পাওয়া মাত্রই মামলা দায়ের করি। এবং সাথে সাথেই মামলার এজাহারভুক্ত আসামি মাদ্রাসার শিক্ষক আবদুল মালেককে গ্রেফতার করি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর সকাল ৬টার সময় ভিকটিম ফাতেমা আক্তার (৯) কে মাদ্রাসার শিক্ষক আবদুল মালেক সাতকানিয়া থানাধীন উত্তর পুরানগড় লতাবুনিয়া জামে মসজিদের পাশে ফোরকানিয়া মাদ্রাসার রুমের ভিতর ধর্ষণ করে।

ধর্ষণের বিষয়টি ভিকটিম প্রথমে গোপন করলেও পরে তীব্র ব্যথা অনুভূত হওয়ায় তার মা ফরিদা বেগমকে অবগত করেন। এঘটনায় ভিকটিমের মা ফরিদা বেগম বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলা নং ২৩, তারিখ ২১-১১-২০২১ইং ধারা- নারী ও শিশু নির্যাতন আইন২০০০(সং/০৩)এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়।

মামলা দায়েরের পর একমাত্র এজাহার নামীয় আসামি আবদুল মালেককে সাতকানিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে।

খখ/মো মি

আগে২০২২ সালের ৩০ জুন পদ্মাসেতু উন্মুক্ত হবে
পরে‘শিগগির বাংলাদেশে করোনা টিকা উৎপাদন হবে’