“২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে”- শিক্ষামন্ত্রী

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

thai foods

আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয় ছাড়া ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যারা করোনার দুই ডোজ নিয়েছেন তারাই ক্লাসে অংশ নিতে পারবেন।

তিনি জানান, প্রাথমিকে অনলাইনে ক্লাস চলবে।

এর আগে, বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ভার্চুয়ালি অনুষ্ঠিত কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়কে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

খখ/মো মি

আগেতুমুল জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী আর নেই
পরেকরোনায় ১দিনে ২০ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৩৯