খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক➤ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চক্ষু বিভাগের উদ্যোগে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (১২ মার্চ) নতুন হাসপাতাল ভবন মিলনায়তনে এক আলোচনা সভা হাসপাতাল পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট প্রফেসর ডা. তাহের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরি লজিস্ট্রিক্স (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডস এসোসিয়েশনের ডাইরেক্টর ফিন্যান্স ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের গভর্নরস এডভাইজার মো. আলমগীর হোসাইন পিলু।
বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের গভর্নরস সিনিয়র এডভাইজার ও বৃহত্তর ঢাকা সমিতির জেনারেল সেক্রেটারী মো. হাবিবুর রহমান এবং অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম।
স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডা. মোজাম্মেল হক শরিফি। গ্লুকোমা রোগ বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেন ইন্টার্নি চিকিৎসক সালমা আক্তার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাসপাতাল পরিচালনা পরিষদের ভাইস প্রেসিডেন্ট (ডোনার) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, আবদুল মান্নান রানা, ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, জেনারেল সেক্রেটারি মো.রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার) সৈয়দ আজিজ নাজিম উদ্দীন, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি মো. আহসান উল্লাহ, মেম্বার খায়েজ আহমেদ ভূইয়া, ডা.ফজল করিম বাবুল।
চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল স্বাস্থ্য সেবায় বেসরকারি পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে প্রধান অতিথি মো. আলমগীর হোসাইন পিলু বলেন, করোনা কালে এ হাসপাতালের চিকিৎসা সেবা চট্টগ্রামবাসী আজীবন স্মরণে রাখবে। বিশেষ করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নতুন প্রকল্প অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল নির্মাণের উদ্যোগ সত্যি প্রশংসনীয়।ফলে চট্টগ্রামের ক্যান্সার রোগীরা স্বল্প খরচে চিকিৎসা সেবা পাবেন।
ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নতুন নতুন সেবা যুক্ত হতে যাচ্ছে, সবার সহযোগিতা পেলে এটি বিশ্বমানের হাসপাতালে পরিনত হবে।
ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী বলেন, স্বাস্থ্য সেবার বাতিঘর খ্যাত মা ও শিশু হাসপাতালের প্রত্যেকটা ডিপার্টমেন্ট অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে বলেই চিকিৎসা সেবায় সর্বত্রই প্রশংসিত হচ্ছে। হাসপাতালের চক্ষু বিভাগ যেকোনো কার্যকরী পদক্ষেপ নিলে পরিচালনা পর্ষদ তাদের পাশে থেকেই কাজ করার আশ্বাস প্রদান করেন।
জেনারেল সেক্রেটারি মো.রেজাউল করিম আজাদ বলেন, এমূহুর্তে চট্টগ্রামবাসীর জন্য সুখবর, মা ও শিশু হাসপাতালে ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য এ এস এম জাফর, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো.নুরুল হক, ভাইস প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, উপ-পরিচালক (প্রশাসন) মো.মোশাররফ হোসেন, উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন ইন্টার্নি চিকিৎসক হুমায়রা।
খখ/মো মি



