এবার বয়স ১৮ বছর হলেই নেয়া যাবে বুস্টার ডোজ

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤এবার বুস্টার ডোজ দেওয়ার বয়সসীমাও কমিয়ে এনেছে সরকার। বয়স ১৮ বছর হলেই করোনাভাইরাসের টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নেওয়া যাবে। জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

thai foods

আজ বুধবার (১৬ মার্চ) সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা শেষে সংবাদ সম্মেলনে জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত ৩ কোটি ২৫ লাখ ডোজ করোনার টিকা দেওয়ার এক বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

জাহিদ মালেক বলেন, টিকা নিয়ে প্রতিনিয়ত একটা মাইলফলক হয়। কিছু দিন আগে একদিনে এক কোটি ২০ লাখ টিকা দেওয়া হয়েছে। আমরা একটি প্রোগ্রাম করছি। যেমনটা আগেও করেছি। সেটি হবে বুস্টার ডোজ, দ্বিতীয় ডোজ এবং প্রথম ডোজও বটে। এ কার্যক্রমটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কাল থেকে শুরু হবে। চলবে ৩১ মার্চ পর্যন্ত।

১৭ মার্চ থেকে ২৬ মার্চ সব মিলিয়ে আমরা একটি বিশাল কার্যক্রম হাতে নিয়েছি মন্তব্য করে তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে তিন কোটি ২৫ লাখ ডোজ টিকা দিতে আমরা বদ্ধপরিকর। আমরা দিতে চাই। আশা করি, সেটা দিতে পারবো।

সেইসঙ্গে বুস্টার ডোজ দেওয়ার সময়সীমা কমিয়ে আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগে দ্বিতীয় ডোজ দেওয়ার ছয় মাস পর বুস্টার ডোজ দেওয়ার নিয়ম থাকলেও সেটি কমিয়ে এনে চার মাস করা হয়েছে। আগামী ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশেষ কর্মসূচির আওতায় ৩ কোটি ২৫ লাখ ডোজ টিকা দেওয়া হবে, সেদিন থেকেই এই নিয়ম কার্যকর হবে।

এদিন (১৬ মার্চ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি থেকে অতীব জরুরি লেখা চিঠিতে এই পুরো ক্যাম্পেইনের কার্যক্রম প্রসঙ্গে বলা হয়, বুস্টার ডোজ নেওয়ার বয়স ৪০ বছরের পরিবর্তে ১৮ বছর করা হয়েছে। অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজারের টিকা প্রাপ্যতা অনুযায়ী বুস্টার ডোজ হিসেবে প্রদান করতে হবে।

১২ বছরের বেশি বয়সীরা যারা এখনও টিকার প্রথম ডোজ নেয়নি, তাদেরও এই ক্যাম্পেইনে টিকা নেওয়ার জন্য আহ্বান করতে হবে।

খখ/মো মি

আগেখালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লো আরও ৬ মাস
পরেআজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী