শেহবাজ শরীফ ক্ষমতা গ্রহণের পরপরই সরকারি ছুটি একদিন কমিয়ে দিলেন

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক➤ক্ষমতা গ্রহণের পরপরই সরকারি অফিসগুলোকে ছুটি নিয়ে নতুন নির্দেশনা দিয়েছেন পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সপ্তাহে সরকারি ছুটি দুইদিনের বদলে একদিন থাকবে বলে জানালেন তিনি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জিও নিউজ। 

thai foods

প্রতিবেদনে আরও বলা হয়, সোমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শেহবাজ সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে দেন। প্রথমদিনই তাদের বড় আর্থিক সুবিধা দিয়ে শাহবাজ শরীফ আবার পরদিনই তাদের সাপ্তাহিক ছুটির দিন কমিয়ে দিলেন।

তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন হবে ২৫ হাজার রুপি। তাছাড়া সামরিক ও বেসামরিক সরকারি চাকুরেদের পেনশন ১০ গুণ বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেন।

তাছাড়া ক্ষমতা গ্রহণের পরদিন শেহবাজ শরীফ পবিত্র রমজান মাস উপলক্ষে কম দামের যে বাজার বসে সেখানে পণ্যের যোগান বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া রমজানে নিত্য পণ্যের দাম সহনীয় রাখার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরদিন পরিবার নিয়ে প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দকৃত সরকারি বাসভবনে ওঠেন তিনি।

খখ/মো মি

আগেকরোনায় মৃত্যুশূণ্য, শনাক্ত ২২
পরেচকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ভাইয়ের পরিবার পেলেন ৩৫ লাখ টাকা