চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ভাইয়ের পরিবার পেলেন ৩৫ লাখ টাকা

thai foods

খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক➤কক্সবাজারের চকরিয়ার মালুমঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ভাইয়ের পরিবার অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের ৩৫ লাখ টাকা হাতে পেয়েছে।

thai foods

গত ৬ এপ্রিল ঘোষিত অনুদান মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে নিহতদের পরিবারের সদস্যদের হাতে চেক হিসেবে তুলে দেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম।

অনুদানের চেক পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতদের মা মিনু রাণী শীল (মানু)। কান্না করছিলো নিহতদের স্ত্রী সন্তানরাও। বিশেষ সহায়তার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তারা।

স্থানীয় সংসদ সদস্য জাফর আলম ও ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরের আবেদনের প্রেক্ষিতে গেল ৬ এপ্রিল নিহতদের পরিবারকে এ অনুদান ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরের সভাপতিত্বে চেক বিতরণ কালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, জেলা পরিষদ সদস্য কমরু উদ্দিন আহমদ চৌধুরী, চকরিয়া-পেকুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তৌফিকুল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী।

গত ৮ ফেব্রুয়ারি ভোরে বাবার শ্রাদ্ধানুষ্ঠানের জন্য মন্দিরে যাচ্ছিলেন চকরিয়ার ডুলাহাজারার হাসিনাপাড়ার ৯ ভাই-বোন। মালুমঘাটের ফকিরশাহ এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়ানো অবস্থায় পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলে পাঁচ ভাই অনুপম শীল, নিরুপম শীল, দীপক শীল, চম্পক শীল ও স্মরণ শীলের মৃত্যু হয়।

এসময় দুর্ঘটনায় আহত হন আরেক ভাই রক্তিম শীল। ওই দিনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। ১৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ২৪ ফেব্রুয়ারি তারও মৃত্যু হয়।

খখ/মো মি

আগেশেহবাজ শরীফ ক্ষমতা গ্রহণের পরপরই সরকারি ছুটি একদিন কমিয়ে দিলেন
পরে“ধর্মের সঙ্গে সংস্কৃতির বিরোধ নেই”-প্রধানমন্ত্রী