করোনায় ৬ দিন পর দুইজনের মৃত্যু, শনাক্ত ৩৬

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়েছে।টানা ৬ দিন দেশে করোনায় মৃত্যুশূন্য থাকার পর আজ এই দুইজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১২৬ জনে।

thai foods

সোমবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪০৭টি নমুনা পরীক্ষায় ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন শনাক্তের হার ০ দশমিক ৬৭ শতাংশ। এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৩৬২ জনে। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯১ হাজার ১৯৭ জন।

মারা যাওয়া দুইজনই নারী। তাদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন ও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন রয়েছেন। এদের মধ্যে একজন ঢাকা বিভাগের অন্যজন সিলেট বিভাগের বাসিন্দা।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

খখ/মো মি

আগে“নির্বাচনে অংশ না নিলে গণতন্ত্র বিকশিত হবে না”-সিইসি
পরেবিশ্বব্যাংক আরও ২১৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশকে