মায়ের জন্য পাত্র চেয়ে ফেসবুকে ছেলের বিজ্ঞাপন!

thai foods

খাসখবর ভিন্ন খবর ডেস্কঃ মায়ের জন্য পাত্র চেয়ে ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছেন মোহাম্মদ অপূর্ব নামের এক সন্তান। অপূর্বদের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। গত শনিবার (৩০ জুলাই) রাত পৌনে ১০টার দিকে জীবনসঙ্গী খুঁজে দেওয়ার ‘বিসিসিবি মেট্রিমনিয়াল: হেভেনলি ম্যাচ’ নামের ফেসবুক গ্রুপে মায়ের জন্য পাত্র চেয়ে পোস্ট করেন অপূর্ব। তিনি ‘জি অ্যান্ড টেক’ নামে একটি অনলাইন ব্যবসা-প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এমডি।

thai foods

মায়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করে অপূর্ব উল্লেখ করেন, ‘বাবা মারা গেছে, তাই আম্মুর জন্য পাত্র খুঁজছি। মায়ের জন্য কেমন পাত্র চান, সেটাও পোস্টে জানিয়েছেন অপূর্ব। তিনি লিখেছেন, ‘পাত্র ঢাকার আশপাশের বাসিন্দা হলে ভালো। ব্যবসায়ী বা জব হোল্ডার, শিক্ষাগত যোগ্যতা কম হলেও সমস্যা নেই। নামাজি হতে হবে। মানে একদম সাদামাটা একজন, যে আম্মুর জীবনের বাকি চলার পথগুলোর সঙ্গী হবেন। বয়স ৪২-৫০ বছর হলে ভালো হয়।’

পাত্রী সম্পর্কে জানিয়েছেন, ‘পাত্রীর নাম ডলি আক্তার। ২ ছেলে রয়েছে, বড় ছেলের পেশা ব্যবসা এবং ছোট ছেলের পেশা অনলাইনে ব্যবসা। পাত্রীর বয়স ৪২ বছর। পড়াশোনা অষ্টম শ্রেণি পর্যন্ত। স্থায়ী ঠিকানা: কেরাণীগঞ্জ, ঢাকা। পারিবারিকভাবেই বিয়ে দিতে ইচ্ছুক।’

জানা গেছে, অপূর্ব এবং তার বড় ভাই ইমরান ব্যস্ত থাকায় মাকে যথেষ্ট সময় দিতে পারেন না। তবে তাঁরা মাকে বাকিটা জীবন ভালো রাখতে চান। তাই মায়ের সম্মতি নিয়ে তাঁর জন্য পাত্র খুঁজছেন তাঁরা। দুই বছর আগে বাবা মারা যাওয়ার পর থেকে তাঁদের মা অনেকটাই একা হয়ে পড়েছেন।

অপূর্বর মা ডলি আক্তারও এ বিষয়ে সম্মতি দিয়েছেন। তিনি বলেন, ‘আমার দুই ছেলে। বড় ছেলে বিয়ে করেছে। ছোট ছেলে বিয়ে করেনি। আমিও অনুভব করলাম একজন জীবনসঙ্গীর প্রয়োজন। ’

বিজ্ঞাপনটি পোস্ট হওয়ার পর প্রশংসায় ভাসছে। পোস্টটিতে কমেন্টের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে, প্রায় সব কমেন্টই প্রশংসাসূচক।

জানা গেছে, ব্যবসায়ী মো. ইয়াদ আলীর সঙ্গে বিয়ে হয় অপূর্বর মা ডলি আক্তারের। ২০১৯ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান মো. ইয়াদ। তাদের দুই সন্তান, বড় ছেলে ইমরান হোসেন বিবাহিত আর ছোট ছেলে মোহাম্মদ অপূর্ব অনলাইন ব্যবসা করেন।

খখ/মো মি

আগেজুলাই মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে দেশে
পরে“ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনাটি বিএনপি পরিকল্পিতভাবে ঘটিয়েছে”-ড. হাছান মাহমুদ