করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৭৫

thai foods

খাসখবর মহামারী ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে ১৭৫ জনের করোনা শনাক্ত হয়।

thai foods

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল সোমবার করোনায় ১ জনের মৃত্যু হয়। এই সময়ে ১৭৮ জনের করোনা শনাক্ত হয়।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১০ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৩৫০ জন। মারা গেছেন ২৯ হাজার ৩১৬ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

খখ/মো মি

আগেজাতীয় নির্বাচনে সর্বোচ্চ দেড়শ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত
পরেসাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই