সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই

thai foods

খাসখবর নির্বাচন ডেস্কঃ সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

thai foods

রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২৪ আগস্ট) দুপুর ১টায় তিনি মারা গেছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবু্ব।

তিনি জানান, অক্সিজেন লেভেল কমে যাওয়ার পর আজ দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৯৯ সালে অতিরিক্ত সচিব হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় অধিষ্ঠিত ছিলেন মাহবুব তালুকদার। তিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারিতে কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পান মাহবুব তালুকদার।

খখ/মো মি

আগেকরোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৭৫
পরেকরোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ১৬৭