“আমাদেরও সাকিব আছে, যে বাংলাদেশ দলে ভারাসাম্য আনে”-শ্রীধরন শ্রীরাম

thai foods

খাসখবর খেলা ডেস্কঃ অলরাউন্ডারদের নিয়ে কথা বলতে গিয়ে তাদের উদাহরণ টেনে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসাল্টেন্ট শ্রীধরন শ্রীরাম বললেন, আমাদেরও সাকিব আছে, যে বাংলাদেশ দলে ভারাসাম্য আনে।

thai foods

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে হার্দিক-স্টোকসের উদাহরণ টেনে শ্রীরাম বলেন, ‘হ্যাঁ, অবশ্যই টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডার দলের খুবই গুরুত্বপূর্ণ। যখন কেউ ৪ ওভার বোলিং করতে পারে, পাঁচ বা ছয় নম্বরে নেমে ব্যাটিং করতে পারে, এমনকি ছক্কাও মারতে পারে। এটা অমূল্য। হার্দিক পান্ডিয়া ও বেন স্টোকসের মতো কম খুব ক্রিকেটার আছে। যে দলে এই ধরনের ক্রিকেটার আছে তাদের দলটা ভারসাম্যপূর্ণ হয়। আমাদেরও সাকিব আছে, যে দলে ভারসাম্য আনে। ৪ ওভার বোলিং করে আবার টপ অর্ডারে ব্যাটিং করে। নিশ্চিতভাবেই এটা সব দলের জন্য বাড়তি ‍সুবিধা।’

অলরাউন্ডাররা দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা প্রায়শই প্রমাণ করে যাচ্ছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এই যেমন গতকাল হয়ে যাওয়া ভারত-পাকিস্তানের ম্যাচে ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন হার্দিক পান্ডিয়া। বল হাতে ৩ উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে অপরাজিত ৩৩ রান করে ভারতকে জয় এনে দেন এই অলরাউন্ডার। এর কিছুদিন আগেই ম্যানচেস্টারে সেঞ্চুরি তুলে নেয়ার সঙ্গে বল হাতে একাই ৪ উইকেট নিয়েছেন বেন স্টোকস। তার এমন অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে সমতায় ফিরেছে ইংলিশরা। অলরাউন্ডারদের নিয়ে কথা বলতে গিয়ে তাদের উদাহরণ টেনে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসাল্টেন্ট শ্রীধরন শ্রীরাম বললেন, আমাদেরও সাকিব আছে, যে বাংলাদেশ দলে ভারাসাম্য আনে।

এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেয়েছেন সাকিব। তার সম্পর্কে শ্রীরাম বলেন, ‘আমি মনে করি অধিনায়ক খুবই চমৎকার করছে। সাকিবের প্রতি যে প্রত্যাশা করা হয় সেগুলো সে দুর্দান্তভাবে পালন করছে। নেতৃত্ব পেয়ে বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার নিজের কাজগুলো দারুণভাবে করছে। টি টোয়েন্টি ক্রিকেটের ব্যাপারে তার চিন্তা-ভাবনার প্রক্রিয়া খুবই আধুনিক। যেটা বাংলাদেশের জন্য ব্যতিক্রমধর্মী। আমরা সবাই একসঙ্গে, একই জায়গা থেকে কাজ করা একটা দারুণ শুরু হবে।’

এদিকে আগামীকালের ম্যাচ নিয়ে শ্রীরাম বলেন, ‘ আফগানিস্তান ভয়ঙ্কর দল হলেও ম্যাচের আগে তাদের নিয়ে আলাদা করে ভাবছে না বাংলাদেশ। তারা শুধু রশিদ খানের উপর নির্ভরশীল নয়। আমরা সবাই জানি রশিদ খান বিশ্বের একজন বিখ্যাত টি-টোয়েন্টি বোলার। এটা অস্বীকার করার কিছু নেই। তবে শুধু রশিদ খান, মোহাম্মদ নবী ও ফজল হক ফারুকি বিষয় না, আমরা পুরো দলের বিপক্ষেই খেলার জন্য প্রস্তুত হচ্ছি।

খখ/মো মি

আগে“জামায়াত প্রসঙ্গে প্রশ্ন করে লাভ নেই, আমি উত্তর দেবো না”-মির্জা ফখরুল ইসলাম
পরে“হাওয়া’ সিনেমার পরিচালকের বিরুদ্ধে মামলা করা সমীচীন হয়নি”-ড. হাছান মাহমুদ