“সীমান্তে মানুষ হত্যার ঘটনা ঢাকার জন্য দুঃখজনক আর নয়াদিল্লির জন্য লজ্জাজনক”-পররাষ্ট্রমন্ত্রী

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে বৈঠক আর সিদ্ধান্ত হওয়ার পরও সীমান্তে মানুষ হত্যার ঘটনা ঢাকার জন্য দুঃখজনক আর নয়াদিল্লির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

thai foods

সোমবার (১০ অক্টোবর) তিনি এ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা খুবই দুঃখজনক। কদিন পরপর ভারত-বাংলাদেশ সীমান্তে মানুষ মারা যায়। যদিও এটা সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে, আমরা একটা লাশও বর্ডারে দেখতে চাই না। কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, আমি প্রায়ই বলে থাকি, আগেও বলেছি, এটি আমাদের জন্য দুঃখজনক আর ভারতের জন্য লজ্জাজনক। কারণ তারা তাদের ফোর্সকে যদি নিয়ন্ত্রণে না রাখে… ভারতের মতো একটি শক্তিশালী, উন্নত, পরিপক্ব গণতন্ত্রের দেশ, তারা যদি তাদের লোকগুলোকে (বিএসফ) নিয়ন্ত্রণে না রাখে, এটি তাদের জন্য লজ্জাজনক।

মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে তিনি বলেন, সরকার কারো মানবাধিকার লঙ্ঘন হোক তা চায় না। কিন্তু জ্বালাও পোড়াও করে যদি কেউ জনগণের মানবাধিকার লঙ্ঘন করে তবে, সরকার ব্যবস্থা নেবে। মিয়ামনার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণের বাইরে। বাংলাদেশে কোনো আরসা নাই। এ ধরনের কোনো গ্রুপকে সরকার আশ্রয় দেয় না।

শনিবার দিবাগত রাতে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন। এরমধ্যে চুয়াডাঙ্গার বলদিয়া সীমান্তে মারা যান মুনতাজ হোসেন, আর সাতক্ষীরার খৈতলা সীমান্তে মারা যান মো. আবু হাসান।

খখ/মো মি

আগে“আইনানুসারে খালেদা জিয়ার নির্বাচন করার সুযোগ নেই”-আইনমন্ত্রী
পরেসিইউজের নির্বাচনঃ সভাপতি হলেন তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম