সিইউজের নির্বাচনঃ সভাপতি হলেন তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) (২০২২-২৩ মেয়াদের) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলানিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তী। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার ম. শামসুল ইসলাম।

thai foods

১০ অক্টোবর (সোমবার) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৯টি পদে ভোটগ্রহণ করা হয়। মোট ভোট পড়েছে ৩৭৪টি।

সিইউজের নির্বাচনে সভাপতি পদে তপন চক্রবর্তী ১৭৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাক আহমদ পেয়েছেন ১০৫ ভোট। এছাড়াও একই পদে আসিফ সিরাজ ৭২ ও নাজিমুদ্দীন শ্যামল ১৮ ভোট পান।

সিনিয়র সহ সভাপতি পদে মোহাম্মদ রুবেল খান ২৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রতন কান্তি দেবাশীষ পেয়েছেন ১৩২ ভোট।

সহ সভাপতি পদে অনিন্দ্য টিটো ১৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল হুদা মিন্টু পেয়েছেন ১৭২ ভোট।

সাধারণ সম্পাদক পদে ম. শামসুল ইসলাম ১৯২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুর শুভ পেয়েছেন ১২২ ভোট। এছাড়া মাঈনুদ্দিন দুলাল পেয়েছেন ৬১ ভোট।

যুগ্ম সম্পাদক পদে সাইদুল ইসলাম ১৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিচ আহমেদ শাহ পেয়েছেন ১৩৬ ভোট। এছাড়া একই পদে স্বরূপ ভট্টাচার্য পেয়েছেন ৬১ ভোট।

অর্থ সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম ১৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৌমেন ধর পেয়েছেন ১৭৭ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ মহরম হোসাইন ১৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুবল বড়ুয়া পেয়েছেন ১২৯ ভোট। এছাড়া একই পদে প্রীতম দাশ পেয়েছেন ১১২ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সরওয়ার কামাল ২২৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম মিজানুর রহমান ইউসুফ পেয়েছেন ১২৯ ভোট।

নির্বাহী সদস্য পদে আলাউদ্দিন হোসেন দুলাল ২০৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশু রায় চৌধুরী পান ১৫১ ভোট।

খখ/মো মি

আগে“সীমান্তে মানুষ হত্যার ঘটনা ঢাকার জন্য দুঃখজনক আর নয়াদিল্লির জন্য লজ্জাজনক”-পররাষ্ট্রমন্ত্রী
পরেনিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ