বন্দরের মুন হোটেল ও ফুড কর্নার রেস্টুরেন্ট থেকে ১০ পতিতা-খদ্দর গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ইপিজেড-ফ্রি-পোর্ট সংলগ্ন মুন আবাসিক হোটেল ও ফুড কর্নার রেস্টুরেন্ট থেকে ১০জন পতিতা-খদ্দরকে গ্রেফতার করা হয়েছে।

thai foods

আজ ১৯ নভেম্বর(শনিবার) বিকেলে বন্দর জোনের এসি ও বন্দর থানার ওসির নেতৃত্বে একটি টিম উক্ত হোটেল-রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের গ্রেপ্তার করে।

এবিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন আবাসিক হোটেল ও ফুড কর্নার রেস্টুরেন্ট থেকে ১০জন পতিতা-খদ্দরকে গ্রেফতার করেছি। গ্রেপ্তারকৃতরা স্বামী-স্ত্রী পরিচয়ে মুন আবাসিক হোটেল ও ফুড কর্নার রেস্টুরেন্টে অবস্থান করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ১০জন পতিতা-খদ্দরের মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন। গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরন করা হবে।

খখ/মো মি

আগে“আমাদের যে রিজার্ভ আছে, তা দিয়ে ৫ মাসের আমদানি ব্যয় নির্বাহ করা সম্ভব”-প্রধানমন্ত্রী
পরে“মানুষের কল্যাণে কাজ করুন”-ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী