খাসখবর খেলা ডেস্কঃ কাতার বিশ্বকাপে অভিষেক ম্যাচেও হলো নতুন ইতিহাস। ইতিহাস বদলে দিলো ইকুয়েডর। শুরুটা ভাল হলো না স্বাগতিক কাতারের। ফুটবল বিশ্বকাপের ২২তম
আসরের প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরেছে মধ্যপ্রাচের এ দেশটি। বিশ্বকাপ ইতিহাসে স্বাগতিক দেশ হিসেবে ১ম ম্যাচ হেরে বসলো কাতার। এতে করে বিশ্বকাপে স্বাগতিক দেশের ধারা অক্ষুণ্ণ রাখতে ব্যর্থ হলো মধ্যপ্রাচের তেলসমৃদ্ধ দেশটি।
এতে করে কাতার বিশ্বকাপের প্রথম দিনেই ভেঙেছে বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাস।
১৯৩০ সালে শুরু হওয়া বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো স্বাগতিক দল প্রথম ম্যাচে হারেনি।
অবশেষে আজ কাতার নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইকুয়েডরের বিপক্ষে ০-২ গোলে হেরেছে।
স্বাগতিকদের মধ্যে প্রথম পর্ব থেকে বিদায় নেওয়া একমাত্র দেশ দক্ষিণ আফ্রিকা। সেই দক্ষিণ আফ্রিকাও ২০১০ সালে জোহানসবার্গে ড্র করেছিল। এশিয়া কাপ চ্যাম্পিয়ন কাতার সেখানে স্বাগতিকদের এত দিনের রেকর্ড বজায় রাখতে পারেনি।
এবার কাতার অবশ্য হারের তিক্ত স্বাদ পেলো প্রথম ম্যাচেই। ম্যাচের তৃতীয় মিনিটেই উল্লাসে ফেটে পড়ে ইকুয়েডর শিবির। গোল করে ফেলেন তাদের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার ইনার ভ্যালেন্সিয়া। কিন্তু তাদের উৎসব একটু পরই হয়ে যায় বিষাদ। এই বিশ্বকাপে নতুন করে আসা ‘সেমি অটোমেটেড অফসাইড’ প্রযুক্তিতে বাতিল হয়ে যায় গোলটি।
রোববার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০ টায় আল-বায়াত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। খেলার প্রথমার্ধেই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা কাতারের বিপক্ষে ২ গোল দেয় ইকুয়েডর। খেলা শুরুর ১৬ তম মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে আসরের প্রথম গোল করেন ইকুয়েডরের ইনার ভ্যালেন্সিয়া।
পেনাল্টি থেকে গোল করে ইকুয়ডরকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি। ডি বক্সে ভ্যালেন্সিয়াকে ফাউল করার কারণে হলুদ কার্ড দেখেন কাতারের গোলরক্ষক।
এক গোলে এগিয়ে থেকে স্বাগতিকদের ওপর আরও চড়াও হয় ইকুয়েডর। কাতারের গোলপোস্টে একের পর এক আক্রমণ চালাতে থাকে ইকুয়েডর। ম্যাচের ৩১ মিনিটে আবারও গোলের দেখা পায় ইকুয়েডর। আবারও গোলের দেখা পান প্রথম গোল করা ভ্যালেন্সিয়া। ডান প্রান্ত থেকে বাড়ানো বলে হেড করে কাতারের জালে বল জড়ান ইনার ভ্যালেন্সিয়া।
প্রথমার্ধের শেষদিকে একটি গোল শোধ দেওয়ার সম্ভাবনা তৈরি করেছিল কাতার। কিন্তু বক্সে দারুণ এক ক্রস পেয়েও মাথা ছুঁয়াতে ব্যর্থ হন আল মোয়েজ। তার সামনে মোটামুটি ফাঁকা নেটই ছিল। কেবল ঠিকঠাক মাথাটা ছুঁয়াতে পারলেই গোল হতো।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কাতার। তবে পেরে উঠেনি ইকুয়েডরের সঙ্গে। অন্যদিকে আক্রমণ চালিয়ে যায় ইকুয়েডর। শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ২-০ গোলের জয় পায় ইকুয়েডর।
খখ/মো মি


