জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন না লিওনেল মেসি

thai foods

খাসখবর খেলা ডেস্কঃ এখনি জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন না মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন তিনি।

thai foods

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে কাতারে পা রেখেছিলেন আর্জেন্টিনার মূল শক্তি লিওনেল মেসি। অবশেষে তার হাত ধরেই তিন যুগ (৩৬ বছর) পর খরা কাটিয়ে শিরোপা জিতলো আর্জেন্টিনা।

তবে বিশ্বকাপ ফাইনালের আগে তার একটা কথা তার অবসরের গুঞ্জনের জন্ম দিয়েছিল। তবে এখনি জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন না মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন তিনি। আর্জেন্টিনার মহানায়ক জানালেন, এখনই আকাশি-সাদা জার্সিতে তার শেষ নয়। খেলে যাবেন আরও কিছু দিন।

গত ১৪ ডিসেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালটা শেষ করেই মেসি জানিয়েছিলেন কথাটা। সেই কথার কারণেই এত গুঞ্জন। বলেছিলেন, ‘রোববারের ফাইনালটাই আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে, এটা নিশ্চিত। পরের বিশ্বকাপ আসতে আরও অনেক বছর বাকি। আমার মনে হয় না আমি সেখানে থাকব। আর তাই এভাবেই শেষ করাটাই হবে সবচেয়ে ভালো।’

বিশ্বকাপ জয়ের পর টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া তাৎক্ষণিক এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘অবশ্যই আমি চেয়েছিলাম আমার ক্যারিয়ার এখানেই শেষ করতে। আমি এর থেকে আর বেশি কিছু চাইতে পারি না। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ তিনি আমাকে সব দিয়েছেন আমাকে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে এমন অর্জন সত্যিই ঈর্ষণীয়।’

আর্জেন্টিনার জার্সি গায়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, ‘আমি ফুটবলকে ভালোবাসি। আমি জাতীয় দলের হয়ে খেলা উপভোগ করি। আর্জেন্টিনার চ্যাম্পিয়ন জার্সি গায়ে আমি খেলা চালিয়ে যাবো। আমি এখনই জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না। আমি আর্জেন্টিনার জার্সি গায়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে খেলে যেতে চাই।’

খখ/মো মি

আগেলিওনেল মেসির হাতে গোল্ডেন বল, এমবাপ্পে পেলেন গোল্ডেন বুট
পরে৪৮ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কক্সবাজারের টেকনাফের ৩ শিক্ষার্থীসহ অপহৃত ৮ যুবক