ডিএমপির ৭ থানায় নতুন ওসি

মিরপুরে মহসিন,ওয়ারীতে মোস্তাজির, ভাটারায় বাশার, ভাষানটেকে জানে আলম, উত্তরা পশ্চিমে মাসুদ আলম, বিমানবন্দরে আজিজ, নিউ মার্কেটে শফিক
thai foods

খাসখবর বিভাগীয় ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাতটি থানায় নতুন অফিসার ইনচার্জসহ (ওসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

thai foods

সোমবার (২৬ ডিসেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

ডিএমপির সাতটি থানা হচ্ছে উত্তরা পশ্চিম, মিরপুর মডেল, ওয়ারী, ভাষানটেক, ভাটারা, বিমানবন্দর ও নিউমার্কেট থানা।

ডিএমপির অফিস আদেশ সূত্রে জানা গেছে, উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসিনকে মিরপুর মডেল থানায়, মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিরুর রহমানকে ওয়ারী থানায়, ভাষানটেক থানার ওসি আবুল বাশার মুহাম্মদ আসাদুজ্জামানকে ভাটারা থানায়, ডিএমপির লজিস্টিক বিভাগের ইন্সপেক্টর জানে আলম মুনশীকে ভাষানটেক থানার ওসি হিসেবে,
লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ মাসুদ আলমকে উত্তরা পশ্চিম থানার ওসি হিসেবে, দক্ষিণখান থানার ইন্সপেক্টর (তদন্ত) আজিজুল হককে বিমানবন্দর থানার ওসি হিসেবে, অপারেশনস বিভাগের পুলিশ পরিদর্শক শফিকুল গনি সাবুকে নিউ মার্কেট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়াও ওয়ারী থানার ওসি মো. কবির হোসেন হাওলাদারকে গোয়েন্দা মতিঝিল বিভাগের ইন্সপেক্টর হিসেবে, বিমানবন্দর থানার ওসি মো. মনিরুল ইসলামকে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে এবং নিউমার্কেট থানার ওসি মো. আব্দুল লতিফকে অপারেশন বিভাগে ইন্সপেক্টর হিসেবে বিভাগে বদলি করা হয়েছে।
বদলি করা হয়েছে।

খখ/মো মি

আগেআজ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সভা, পূরণ হবে শূন্য ৩৩ পদ
পরেডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১০৬