হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামে সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র হরিজন সম্প্রদায়ের শতাধিক মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়।

thai foods

১৫ জানুয়ারী (রবিবার) বিকেলে নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটার হরিজন কলোনীতে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় সুবিধা বঞ্চিত এসব মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

এসময় সবাইকে মানুষের বিপদে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, ‘মানুষের কল্যাণে কাজ করাই পুলিশের ধর্ম। আমরা মানুষের জন্য কাজ করতে চাই, অপরাধ প্রতিরোধে কাজ করতে চাই। কয়েক দিন ধরেই শীতের প্রকোপ বেড়েছে। আমাদের কাছে বেশকিছু শীতবস্ত্র সংগ্রহে আছে। অনেক জায়গায় এর আগে শীত বস্ত্র বিতরণ করেছি। মানুষ তো মানুষেরই জন্য। একজনের বিপদে যদি অন্যজন না আসে তাহলে আমরা কিসের মানুষ হলাম।’

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার এম এ মাসুদ, অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবীর, চসিকের আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, ফিরিংগীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর
রুমকি সেন গুপ্ত ও মহানগর যুবলীগ নেতা মো. সালাউদ্দিন।

খখ/মো মি

আগেরাঙ্গামাটি জেলার শ্রেষ্ঠ ওসি হলেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন
পরেদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি, ভোটার ১২ কোটি