রাঙ্গামাটি জেলার শ্রেষ্ঠ ওসি হলেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন

thai foods

খাসখবর প্রতিবেদক,পার্বত্য চট্টগ্রাম ডেস্কঃ রাঙ্গামাটি পার্বত্য জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন।

thai foods

১৫ জানুয়ারি (রবিবার) মাসিক কল্যাণ ও
অপরাধ পর্যালোচনা সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ মীর আবু তৌহিদ-বিপিএম (বার) কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিনকে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য পুরস্কৃত করেন। এ সময় পুলিশ সুপারের কাছ হতে ওসি আরিফুল আমিন ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।

অভিন্ন মানদন্ডের আলোকে ডিসেম্বর-২০২২ মাসের রাঙ্গামাটি পার্বত্য জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয় মোহাম্মদ আরিফুল আমিনকে।

মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) মো. মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম ও ডিএসবি) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সকল সার্কেলের সহকারী পুলিশ সুপার ও ওসিরা।

খখ/মো মি

আগেস্বর্ণের প্রতি ভরির দাম ৯৩ হাজার টাকা!
পরেহতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়