চান্দগাঁও থানার নতুন ওসি খায়রুল ইসলাম, সদরঘাট থানায় গোলাম রব্বানী

সিএমপির দুই থানায় ওসি পদে রদবদল
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল হয়েছে।

thai foods

চান্দগাঁও থানায় নতুন ওসি সদরঘাট থানার
মো. খায়রুল ইসলাম। আর সদরঘাট থানার নতুন ওসি করা হয়েছে ইন্সপেক্টর মো. গোলাম রব্বানীকে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে এই বদলি-পদায়ন করা হয়েছে।

আদেশে সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খায়রুল ইসলামকে চান্দগাঁও থানায় ওসি হিসেবে পদায়ন করে। অপরদিকে সিএমপির নগর বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মো. গোলাম রব্বানীকে সদরঘাট থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে।

চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান সম্প্রতি সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় তাকে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর) হিসেবে বদলি করা হয়েছে। তার স্থানে দায়িত্ব দেয়া হলো ওসি খাইরুল ইসলামকে।

সদরঘাট থানায় ওসি হিসেবে পদায়িত পুলিশ ইন্সপেক্টর গোলাম রব্বানী ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে সিএমপিতে বদলি হয়ে আসেন। এ আদেশের পুর্বে তাকে নগর বিশেষ শাখায় পদায়ন করা হয়েছিল।

উল্লেখ্য, পুলিশ পরিদর্শক খায়রুল ইসলামকে গত ১৬ মে সদরঘাট থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছিল। তিনি সদরঘাট থানায় ৮ মাসের অধিক সময় সফলতার সাথে দায়িত্ব পালনের পর চান্দগাঁও থানার ওসি হিসাবে পদায়িত হলেন।

একই আদেশে পুলিশের আরেক পরিদর্শক আবু নাঈম মো. সবুর খানকে নগর বিশেষ শাখায় বদলি করা হয়েছে।

খখ/মো মি

আগেআজ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল হবে”-সিইসি
পরে“বিএনপিই দেশে গণতন্ত্র হত্যাকারী,তাদের জন্মটাই অগণতান্ত্রিকভাবে”-তথ্যমন্ত্রী